Tuesday, March 31, 2026

শোভন-সোহিনীর প্রেমের কথা জানতেন ইমন! প্রাক্তনকে নিয়ে মুখ খুললেন গায়িকা

Date:

Share post:

সমাজমাধ্যমে প্রায়ই দুজনের ছবি দেখা যাচ্ছে। যদিও সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি গায়ক – নায়িকা কেউই। শোভন গঙ্গোপাধ্যায় আর সোহিনী সরকারের (Shovon Ganguly Sohini Sarkar) প্রেমের কাহিনী নিয়ে যখন বাড়ছে আলোচনা তখন মুখ খুললেন গায়িকার প্রাক্তন প্রেমিকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। শোভন-সোহিনীর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়নও প্রকাশ্যে আনলেন।

গায়ক শোভনের জীবনে সোহিনী তাঁর তৃতীয় প্রেম। প্রথম প্রেমিকা ইমন জানাচ্ছেন, দুজনের প্রেমের গল্পটা যিশু সেনগুপ্তর তরফে আয়োজিত এক অনুষ্ঠানেই শুরু হয়। সেখান থেকেই কাছাকাছি আসেন ওঁরা। অন্তত এমনটাই জানিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা। বিয়য়টিকে কেমন ভাবে দেখছেন তিনি? ইমনের কথায়, শোভন ও সোহিনী দু’জনের সঙ্গেই তাঁর সম্পর্ক বেশ ভাল। কোনও তিক্ততা নেই। স্বস্তিকার সঙ্গে গায়কের সম্পর্ক ভাঙার ক্ষেত্রে তাঁর নাম জড়িয়েছিল। এই ঘটনাকে পাত্তা দিতে নারাজ ইমন। নীলাঞ্জনের সঙ্গে সুখের সংসারে গুজবের কোনও জায়গা নেই, স্পষ্ট বুঝিয়ে দিলেন শিল্পী।


Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...