Saturday, April 4, 2026

প্রবল জল সংকটে বেঙ্গালুরু, এক ট্যাঙ্ক জল বিকোচ্ছে ২ হাজার টাকায়

Date:

Share post:

প্রবল জল সংকটে ভুগছে বেঙ্গালুরু। এর কারণ খরা। বেঙ্গালুরু ও আশপাশের এলাকাতেও বোরওয়েল শুকিয়ে গিয়েছে। ফলে তীব্র থেকে তীব্রতর হয়েছে সমস্যা। বেঙ্গালুরুর সিলিকন সিটিতে জলের সমস্য়ায় পড়া স্থানীয়রা জানান, ‘এখানে জল পাওয়া যাচ্ছে না ৩ থেকে ৪ মাস। ৩ থেকে ৪ দিন অন্তর অন্তর জলের ট্যাঙ্কার আসে। ট্যাঙ্কারের জলের দামও এখন আকাশছোঁয়া। সরকারকে সাহায্যের জন্য অনুরোধ করেছি।’
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর আরআর নগরের একটি মাত্র RO প্ল্য়ান্ট চালু রয়েছে। বাইরে লাগানো হয়েছে একটি পোস্টার। ২০ লিটার জলের জন্য় নেওয়া হচ্ছে পাঁচ টাকা। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মাত্র দুই ঘণ্টার জন্য় জল সরবরাহ। তারপর মিলছে না জল। RO প্ল্যান্টের সামনে দীর্ঘ লাইন। বাসিন্দাদের কথায়, এক মিনিট দেরিতে পৌঁছলেও জল পাওয়া যাচ্ছে না। বিকেল পাঁচটার দিকে আর একবার খুলেছে RO প্ল্যান্ট।

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন আরআর নগরে জল সমস্যা চরমে পৌঁছে। তাদের অভিযোগ, একাধিকবার এই সমস্যার কথা প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও কেউ কর্ণপাত করছেন না। একাধিক জলের পাত্র নিয়ে গেলে সেগুলিতে জল ভরতে দেওয়া হচ্ছে না। পরিবার পিছু জল নেওয়ার পরিমাণ এতটাই কমিয়ে দেওয়া হয়েছে যাতে দিন দিন দুর্ভোগ বাড়ছে। সন্তানদের নিয়ে জল ভরতে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...