Saturday, April 4, 2026

বাংলাদেশী পুরোহিতের ‘খুন’ নিয়ে BSF-কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী, কড়া শাস্তির দাবি

Date:

Share post:

বিএসএফের অত্যাচারে বাংলাদেশী ইসকনের পুরোহিতের মৃত্যু! অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। দীর্ঘদিন ধরেই বিএসএফের বিরুদ্ধে তৃণমূল (TMC) সুপ্রিমো-সহ শাসকদলের শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার, নারী দিবসের প্রাক্কালে মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের সভায় বিএসএফের বিরুদ্ধে বিদেশি নাগরিককে খুনের অভিযোগ তুলে BSF-র শাস্তি দাবি করেন তিনি।

তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল বাংলাদেশ থেকে আমাদের পুলিশকে অভিযোগ জানিয়েছে। এটা একটা খারাপ উদাহরণ নয়? ইসকনের একজন পুরোহিত, তিনি শিক্ষিত, তাঁকে না কি BSF অত্যাচার করে মেরে দিয়েছে। এবার বাংলাদেশ থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে, তোমাদের ওখানে আমাদের লোককে খুন করা হয়েছে। আমাদে যদি কেউ খুন হয়, বা কোনও অন্যায় না করলেও ইডি তার বাড়িতে গিয়ে গ্রেফতার করে PLMA কেসে, তাহলে বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে তার বিরুদ্ধে গ্রেফতারি হয় না কেন? কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয় না? তোমার যদি মনে হত বাংলাদেশি, তুমি কেস করতে। তুমি আইনত যা করার করতে। কাউকে মেরে দেওয়ার অধিকার তোমার নেই।“

লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি বাহিনী আসছে রাজ্যে। এনিয়ে আগেই কেন্দ্রকে আক্রমণ করে শাসকদল তৃণমূল। এমনকী, নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে তারা। এদিন সেই বিষয় নিয়েও কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী (Mamata Bandopadhyay)। বলেন, “পাঠিয়ে দিয়েছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সব স্কুল ছেড়ে দাও, সব কলেজ ছেড়ে দাও, সব হাসপাতাল ছেড়ে দাও, সব স্টেডিয়াম ছেড়ে দাও। বাবুরা এখন ঘুরে ঘুরে বেড়াবে আর বিজেপি করে বেড়াবে। ওদের দেখবেন, কিন্তু ফিরে তাকাবেন না। আর ভয় পাবেন না। যদি জিজ্ঞাসা করে কিসকো ভোট দেনা হ্যায়? বলবেন, আপকো।“

কয়েকদিন আগেই উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফের নালা তৈরির কাজের সময় দুর্ঘটনায় মৃত্যু হয় ৪ শিশুর। সেই ঘটনাতেও বিএসএফকে কাঠগড়ায় তুলে সরব হয় তৃণমূল। রাজ্যপালের কাছে নালিশ জানায় শাসকদল। রাজ্যে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে বারবারই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এমনকী, অতীতে ভোটের লাইনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দাদাগিরি নিয়েও সবর হয়েছেন তিনি।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...