Sunday, April 5, 2026

চিন-পাকিস্তানকে ঠেকাতে নতুন কৌশল? আফগানিস্তানের সঙ্গে জরুরি বৈঠক ভারতের

Date:

Share post:

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তলানিতে। প্রতিবেশী মালদ্বীপকে সঙ্গে নিয়ে তোপ দাগছে চিন। এই পরিস্থিতিতে চিন ও পাকিস্তানকে বাগে আনতে নতুন পথে ভারতের বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। নতুন করে সম্পর্ক মেরামতি শুরু আফগানিস্তানের সঙ্গে। রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির জরুরি বৈঠক করলেন বিদেশমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি (Jt. Secretary) জে পি সিং। সম্প্রতি চিন আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ শুরু করার পরেই নতুনভাবে তৎপর ভারতের বিদেশমন্ত্রক।

বৃহস্পতিবার কাবুলে দুদেশের উচ্চপর্যায়ের বৈঠকে মূলত রাজনৈতিক বিষয়গুলির সমস্যা সমাধানের মাধ্যমে দুদেশের মধ্যে যাতায়াত যোগাযোগ সহজ করার পথ খোঁজা হয়। একদিকে আফগানিস্তানের পক্ষ থেকে যেমন আফগানদের ভারতে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক কারণে ভারতে ঢোকার ক্ষেত্রে ভিসার পদ্ধতি সহজ করার বিষয়ে বলা হয়। আবার ভারতের তরফেও বাণিজ্যিক কারণে ইরানের চাবাহার (Chabahar) বন্দরের মাধ্যমে বাণিজ্যে সহযোগিতার আবেদন করা হয়। পাকিস্তান লাগোয়া এই বন্দর যাতায়াতের জন্য ব্যবহার করতে পারলে প্রতিবেশী দেশের ওপরও চাপ বজায় থাকবে।

ভারত প্রায় আড়াই বছর ধরে আফগান সাধারণ মানুষের উন্নয়নে বিভিন্নভাবে সাহায্য করছে। ইতিমধ্যেই আইএস (IS) ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীগুলি থেকে সাধারণ আফগানদের মুক্তি দিতে ভারত সাহায্য করছে আফগানিস্তানকে। পাশাপাশি মাদক সমস্যা ও দুর্নীতি ইস্যুতেও ভারতের সাহায্য যথেষ্ট প্রয়োজন তাদের। তবে বিশ্বের শক্তিধর দেশগুলির সঙ্গে এখনও কূটনৈতিক (diplomatic) সম্পর্ক গড়ে না ওঠা তালিবান সরকারের সঙ্গে ভারতের উচ্চপর্যায়ের বৈঠক কূটনৈতিক ও ভারতের নিরাপত্তা ইস্যুতে কার্যকর ভূমিকা নিতে পারে। আবার অবারিত দ্বার নীতি নিরাপত্তার সমস্যা আনবে না, এমন নিশ্চয়তাও নেই।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...