Saturday, April 4, 2026

“মহিলারাই সমাজের পথপ্রদর্শক”! নারী দিবসে শুভেচ্ছা মমতা-অভিষেকের

Date:

Share post:

প্রতি বছর ৮ মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয়। লিঙ্গবৈষম্য কমাতে, পুরুষ-নারী সমানাধিকারের জন্য সারা বিশ্ব জুড়েই পালন করা হয় এই দিনটি। চলতি বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। বৃহস্পতিবারই নারী দিবস উপলক্ষে কলকাতার রাজপথে মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মিছিল থেকেই দেশে নারী সুরক্ষা বৃদ্ধির উপরে জোর দেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, বাংলাই (West Bengal) মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। আর এই প্রসঙ্গে কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করে উত্তর প্রদেশ, হাথরস, মণিপুর-সহ একাধিক ডবল ইঞ্জিন বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের উপর লাগাতার নির্যাতনের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নারী দিবস উপলক্ষে দেশ তথা রাজ্যের সমস্ত নারীদের শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়ায় নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

পাশাপাশি এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, আমাদের দেশ তথা রাজ্যের সমস্ত মা, বোন এবং কন্যাদের অভিনন্দন জানাই। পাশাপাশি অভিষেক মনে করিয়ে দেন, মহিলারাই সমাজের পথপ্রদর্শক।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...