Saturday, June 27, 2026

নজরে জেলা সফর, ১২ মার্চ হাবড়ায় জনসভা মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

জনগর্জন সভার শেষেই ফের শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রীর (CM) জেলা সফর। আগামী ১২ মার্চ (মঙ্গলবার) হাবড়ায় জনসভা করছে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যে নবান্ন (Nabanna)থেকে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনকে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। বৃহস্পতিবার এ নিয়ে মুখ্যসচিব অন্যান্য আধিকারকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক সেরেছেন। লোকসভা নির্বাচনের আগে এই সভাস্থল থেকে সরকারি পরিষেবা প্রদান ও একাধিক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেইমতো জেলায় প্রস্তুতিও শুরু হয়েছে।

আগামী সপ্তাহের মাঝামাঝি ভোট ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তার আগেই মতুয়া গড়ে মুখ্যমন্ত্রীর সভা রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপি যতই সিএএ চালুর কথা জানাক না কেন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন বাংলায় এই নিয়ম চলবে না। সেখান থেকে দাঁড়িয়ে হাবড়ায় সভা থেকে কী বার্তা দেন মমতা সেইদিকেও নজর থাকবে মতুয়াদের। ব্রিগেডের সভার পর তৃণমূল সুপ্রিমোর সফর সূচি এখনও নির্ধারিত না হলেও আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর হাবড়া সফর সন্দেশখালিকে নজরে রেখেই ঠিক হয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। কিন্তু যেহেতু সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান তাই পুরোটাই রাজনৈতিক মঞ্চ নাও হতে পারে বলেই অনেকের ধারণা। নবান্ন সূত্রের খবর, ১২ মার্চ এলাকার উন্নয়ন নিয়ে কথা বলবেন। তাঁর আগামীর ভাবনার কথা বলবেন। ডেলিভারি মেকানিজমে কোনও খামতি থাকলে তা দূর করার বার্তা দেবেন। সেই সঙ্গে বারাসত-বসিরহাটে মহিলাদের আস্থা ধরে রাখতে সরকারি প্রকল্পের কথাও ব্যাখ্যা করবেন মুখ্যমন্ত্রী।


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...