Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ডার্বির রং সবুজ-মেরুন। ISL-এর ফিরতি বড় ম্যাচে লাল-হলুদকে ৩-১ গোলে হারালো মোহনবাগান। বাগানের হয়ে গোল জেসন কামিংস, লিস্টন কলাসো এবং পেত্রাতোসের। লাল-হলুদের হয়ে গোল ক্রেসপোর।

২) ২০২৪ আসন্ন আইপিএল-এ খেলবেন না ঋষভ পন্থ? জল্পনা সেদিকেই। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু ২০২৪ আইপিএল। আর তার আগে দিল্লি ক্যাপিটালসের প্রাথমিক দল ঘোষণা করেছে দিল্লি কর্তারা । আর সেখানে নাম নেই পন্থের। প্রাথমিক দলে নাম না থাকায় জল্পনা উড়ছে আইপিএলএ ঋষভ পন্থের না থাকার। প্রশ্ন উঠছে, তাহলে কি আইপিএলে দেখা যাবে না পন্থকে?

৩) টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতে বিশেষ উদ্যোগ নেয় বিসিসিআই। এক মরশুমে কোনও ক্রিকেটার যদি বেশি টেস্ট খেলেন, তাহলে ‘ইনসেন্টিভ’ হিসাবে তিনি বছরের শেষে আলাদা করে টাকা পাবেন। এমনটাই ঘোষণা করেন বোর্ড সচিব জয় শাহ। যদিও বোর্ড সচিবের এই ঘোষণাকে খোঁচা দিয়েছিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

৪) ঋষভ পন্থের আইপিএলে খেলা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তাঁকে নাকি এখনও ছাড়পত্র দেয়নি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। এখনই বোর্ডের ছাড়পত্র না পেলেও যাতে পরবর্তীতে পন্থকে খেলানোর সুযোগ থাকে তার চেষ্টা করে যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল।

৫) আইপিএলের বাকি আর ১২ দিন। তার আগে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন ফিল সল্ট। ইংল্যান্ডের উইকেটরক্ষককে নেওয়া হল ইংল্যান্ডের ওপেনার জেসন রয়ের জায়গায়। ব্যক্তিগত কারণে এ বারের আইপিএল খেলতে রাজি নন রয়। সেই কারণেই তাঁকে বাদ দিয়ে সল্টকে নিল কেকেআর।

আরও পড়ুন –ডার্বির রং সবুজ-মেরুন, ISL-এর ফিরতি বড় ম্যাচে লাল-হলুদকে ৩-১ গোলে হারালো মোহনবাগান

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...