Saturday, June 27, 2026

শুভ রমজান, শুভেচ্ছা মুখ্যমন্ত্রী-অভিষেকের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বারবার তাঁকে সকলকে নিয়ে চলতে দেখা গিয়েছে। এবারেও ট্যুইট করে রমজান মাসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সকলকে জানাই রমজান মাসের শুভেচ্ছা। এই পবিত্র মাস সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

অপরদিকে, সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, এই পবিত্র মাস সকলের জীবনে বয়ে আনুক সুখের পরশ। সম্প্রীতি ও সংহতির প্রীতি বন্ধনে আবদ্ধ থাকুক সকল মানুষ।

রমজান মাস আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। হিজরি চন্দ্রবর্ষের নবম মাসের আরবি নাম রমাদান। যা ফারসি, উর্দু, হিন্দি ও বাংলা ভাষায় উচ্চারণে এটি হয় রমজান। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র নবম মাসের শুরুতে আকাশে ক্ষীণ চাঁদের দেখা পাওয়া গেলে সেদিন থেকে শুরু হয়ে যায় রমজান মাস৷ পবিত্র এই আরবি ক্যালেন্ডার মাসজুড়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষ সিয়াম বা রোজা পালন থাকেন৷ এইসময় প্রতিদিন ভোরে সেহরি খাওয়া এবং দিনের শেষে ইফতারের মাধ্যমে রোজা ভাঙা হয়৷

আরও পড়ুন- কেরলে লাগু হবে না সিএএ, সাফ জানিয়ে দিলেন বিজয়ন

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...