Thursday, March 26, 2026

ইউসুফের নাম শুনে ঘুম উড়েছে অধীরের! প্রদেশ কংগ্রেস সভাপতিকে মোক্ষম খোঁচা তৃণমূলের

Date:

Share post:

রবিবাসরীয় ব্রিগেডের জনগর্জন থেকে রাজ্যের ৪২ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকার পরতে পরতে চমক। তবে সবচেয়ে বড় চমক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। তাঁকে বহরমপুর আসনে প্রার্থী করেছে তৃণমূল। যেখানে তাঁর প্রধান প্রতিপক্ষ হতে চলেছেন পোড়খাওয়া কংগ্রেস নেতা অধীর চৌধুরী। যা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অধীর।

তবে জবাব দিতে দেরি করেনি তৃণমূল। রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় এদিন সাংবাদিক বৈঠকে জোট জটিলতা নিয়ে কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছেন। অধীর চৌধুরীকে তুলোধোনা করে তিনি বলেন, “আসলে ইউসুফ পাঠানের নাম শুনে মাথা ঘুরে গিয়েছে, রাতের ঘুম উড়ে গিয়েছে। তাই ভুলভাল বকছেন।”

সুখেন্দুশেখর রায়ের অভিযোগ, একদিকে ইন্ডিয়া জোটের কথা বলবে, তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দেওয়ার কথা বলবে। আবার অধীর চৌধুরীর মতো নেতারা লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন, সমালোচনা করবেন, একসঙ্গে এ তো চলতে পারে না।”

 

 

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...