Friday, April 3, 2026

সন্দেশখালি নিয়ে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ নয়: সুপ্রিম কোর্ট

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র আধিকারিকদের ওপর সন্দেশখালিতে হামলার ঘটনার তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তবে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে হাইকোর্টের নির্দেশের কিছু অংশ বাদ দিতেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশ ও ইডি – কারো ওপর তদন্তভার না দিয়ে সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। ন্যাজাট থানা ও বনগাঁ থানায় দায়ের হওয়া তিনটি মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সোমবার সেই মামলায় এই মামলায় হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ। তবে সেই সঙ্গে হাইকোর্টের নির্দেশে রাজ্য ও রাজ্য পুলিশ সম্পর্কে যে জটিল মন্তব্য করা হয়েছে তা বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালত জানায় এই ধরনের পর্যবেক্ষণ বাদ দেওয়া যেতে পারে এবং তারপর এগিয়ে যাওয়া যেতে পারে। তাহলে আদালতের কিছু বলার থাকবে না।

তবে সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়ে হাইকোর্টের নির্দেশের কারণে রাজ্য পুলিশের মনোবল ভাঙার প্রতিবাদ করা হয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, “আশা করেছিলাম যারা গ্রেফতার করেছে তারাই তদন্ত করবে। হাইকোর্ট চার্জশিটে কোনও লঘু ধারা দেখলে সমালোচনা করে। তবে এক্ষেত্রে চার্জশিট পেশ, তদন্ত করার সুযোগই দেওয়া হল না। দিনের পর দিন অভিযোগ করা হল – ধরছে না। যখন ধরা হল তখন বলা হল – করছে না। এতে রাজ্য পুলিশের মনোবল ভাঙে। কেন আদালত প্রতিবার একটা এজেন্সিকে স্পুন ফিডিং করে?”

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...