Friday, June 26, 2026

‘বাজবলের থিওরিতে বদল দরকার’, ভারতের কাছে সিরিজ হেরে বললেন বাজবলের জনক ম্যাকালাম

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যেই সিরিজে ইংরেজদের ৪-১ ফলাফলে হারিয়েছে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে দাপটে সঙ্গে জয় পায় রোহিত শর্মার দল । এই সিরিজে শুধুমাত্র প্রথম ম্যাচে জয় পায় বেন স্টোকসের দল। বাকি পরপর টানা চার ম্যাচে জয় পায় টিম ইন্ডিয়া। তবে এই সিরিজ শুরু হওয়ার আগে চর্চায় ছিলো ইংল্যান্ডদের বাজবল । যা কি না টেস্টে অতি আক্রমণাত্মক ক্রিকেট। তবে সেই ফর্ম্যাটকে একেবারে গুরিয়ে দিয়েছে ভারতীয় দল। এরপর থেকেই বাজবল নিয়ে উঠছে সমালোচনার ঝড়। এবার বাজবল নিয়ে মুখ খুললেন বাজবলের ‘জনক’ ব্রেন্ডন ম‌্যাকালাম। এক সাক্ষাৎকারে তিনি বলেন বাজবলের থিওরিতে কিছু অদলবদল দরকার ।

ম‌্যাকালামের ডাকনাম ‘বাজ’। যা থেকে এসেছে ‘বাজবল’। সেই বাজবল ফর্ম্যাট ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর পরিস্থিতি যা, তাতে সেই থিওরির প্রশংসা নয়, নিন্দাই চলছে সর্বত্র। বাজবল নিয়ে ম্যাকালাম বলেন, “ কখনও কখনও ভুলভ্রান্তি করেও পার পেয়ে যাওয়া যায়। কিন্তু সিরিজের শেষ দিকে আমরা যেভাবে দিশেহারা হয়ে গিয়েছি, তারপর বাজবল নিয়ে ভাবনাচিন্তা করা দরকার। কিছু বদলও আনা প্রয়োজন। যাতে আমরা যে থিওরি বিশ্বাস করে এগোচ্ছি, সেই অনুযায়ী চলা যায়।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ সিরিজ যত এগিয়েছে, তত আমাদের খেলা দিশেহারা লেগেছে। তত আমরা পথ হারিয়ে ফেলেছি। ভারতীয় ব‌্যাটিং আমাদের যে চাপের মুখে ফেলেছে, তা সামলাতে পারিনি। বল হাতে তো বটেই, ব‌্যাট হাতেও আমাদের প্রবল চাপে ফেলে দিয়েছিল ওরা।’’

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...