Saturday, April 4, 2026

ঘরের মাঠে হারের বদলা আজ! কেরালা ব্লাস্টার্স-এর বিরুদ্ধে চনমনে মোহনবাগান

Date:

Share post:

ডার্বি জয় অতীত, এবার পুরনো প্রতিপক্ষকে বধ করতে নতুন রণকৌশল তৈরি মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেজ় হাবাসের (Antonio Lopez Habas)। সল্টলেক স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স-এর কাছে পরাজিত হয়েছিল মোহনবাগান। আজ বদলার লড়াই কেরালার মাঠে (Mohun Bagan vs Kerala Blasters match today)। ডার্বি খেলে দু’দিন পরেই আবার খেলতে নামতে হচ্ছে মোহনবাগানকে। এই ম্যাচেই ক্লান্তি ভুলবে ছেলেরা, আত্মবিশ্বাসী কোচ।

কেরালার মতো দলের বিরুদ্ধে খেলতে নামা যে চাপের তা জানেন হাবাস। সেই কারণে তিনি কেরালার দর্শকদের কাজে লাগাতে চান। দর্শকের উন্মাদনা খেলোয়াড়দের উদ্দীপিত করবে বলে মনে করছেন আগ্রাসী কোচ। প্রথম পর্বের খেলায় কলকাতায় এসে মোহনবাগানকে হারিয়েছিল কেরালা। তখন অবশ্য কোচ ছিলেন জুয়ান ফেরান্দো। তবে এই ম্যাচে বদলা নেওয়ার সুযোগ থাকছে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সবুজ মেরুন শিবির। পরিস্থিতি যা-ই হোক না কেন, জয় ছাড়া কিছু ভাবছেন না হাবাস। তাঁর লক্ষ্য ৩ পয়েন্ট।আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স খেলা শুরু।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...