Tuesday, April 7, 2026

মেডিক্যাল কলেজে সফল অ.স্ত্রোপচার, চোখের পাশ থেকে বের করা হল গু.লি

Date:

Share post:

ডান চোখ ও নাকের মাঝে গেঁথে ছিল বেলুন ফাটানোর গুলি। অস্ত্রোপচার করে সেই গুলি বের করল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। অল্পের জন্য রক্ষা পেল চার বছরের শিশুকন্যার চোখ।

জানা গিয়েছে, বর্ধমানের বাসিন্দা ওই শিশু সোমবার মেলায় গিয়েছিল। তখনই বেলুন ফাটাতে গিয়ে কারোর লক্ষ্যভ্রষ্ট করে গুলিটি লাগে ওই শিশুর নাক ও ডান চোখের সংযোগস্থলে। খুব কাছ থেকে গুলিটি লাগায় সেই একেবারে বিঁধে যায়। রাতে ব্যথা বাড়তেই ঘটনার কথা বাড়ির লোককে বলে সেই শিশু। তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিংহোমে। সেখান থেকে স্থানান্তর করা হয় কলকাতা মেডিক‌্যাল কলেজে। ইএনটি’র অধ‌্যাপক ডা. দীপ্তাংশু মুখোপাধ‌্যায় বলেন, মঙ্গলবার তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় পরীক্ষার পর অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। বেলুন ফাটানোর গুলিটি শিশুটির চোখের খুব কাছে বিঁধে ছিল। বরাত জোরে চোখ বেঁচে গেছে। অস্ত্রোপচারের পর ক্রমশ সুস্থ হচ্ছে বাচ্চাটি।

আরও পড়ুন- প্রার্থী ঘোষণার পরই ময়দানে, প্রাক্তন বিচারপতিকে ক.টাক্ষ করে তমলুকে প্রচার শুরু দেবাংশুর

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...