Wednesday, June 24, 2026

শাহজাহানের বিরুদ্ধে মামলার তদন্তে ‘তৎপরতা’! সাতসকালে সন্দেশখালির একাধিক প্রান্তে হানা ইডির

Date:

Share post:

বৃহস্পতিবার সাতসকালে ফের সন্দেশখালির (Sandeskhali) একাধিক জায়গায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) আধিকারিকদের। সূত্রের খবর, শাহজাহান শেখের (Seikh Sahjahan) বিরুদ্ধে আমদানি-রফতানি সংক্রান্ত একটি মামলার পাশাপাশি রেশন বন্টন মামলায় তদন্তের কারণে এদিন সন্দেশখালির একাধিক জায়গায় পৌঁছে যান তাঁরা। শেষ পাওয়া খবরে এদিন সন্দেশখালির কমপক্ষে ৩ জায়গায় পৌঁছে যান তদন্তকারীরা। ধামাখালির কাছে একটি মাছের পাইকারি বাজার ঘিরে রেখে তল্লাশি (Search Operation) চালাচ্ছে তদন্তকারীরা। পাশাপাশি বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লা, আইনুল মোল্লার বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকেরা। জানা গিয়েছে, নজরুলের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

তবে বৃহস্পতিবার ইডির তল্লাশি অভিযান শুরুর আগেই সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনীর একটি দল মূল রাস্তা ঘিরে ফেলে। পাশাপাশি নদীর পারও ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানেরা। ইডি সূত্রে খবর, সন্দেশখালির মোট তিনটি জায়গায় একই সঙ্গে তল্লাশি চালানো হচ্ছে। ইডি সূত্রে খবর, সম্প্রতি আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসায় কারচুপি নিয়ে নতুন একটি ইসিআইআর বা অভিযোগ দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত। গত ২৩ ফেব্রুয়ারি এই মামলার তদন্তে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় হানা দেন ইডি আধিকারিকেরা। তল্লাশি চালানো হয় শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েক জন মাছ ব্যবসায়ীর বাড়িতেও। ইডি সূত্রে খবর, এই ব্যবসায়ীদের কয়েক জন শাহজাহানের সঙ্গে চিংড়ি মাছের ব্যবসায় যুক্ত ছিলেন। অভিযোগ, মাছের ব্যবসায় কালো টাকা সাদা করা হয়েছে।

এদিকে রবিবার শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...