Saturday, June 13, 2026

শাহজাহানের খাসতালুক সরবেড়িয়ায় খোঁজ মিলল বিলাসবহুল গাড়ির!

Date:

Share post:

ফের সন্দেশখালির সরবেড়িয়ায় অভিযান চালাল ইডি। বৃহস্পতিবার অভিযানে শেখ শাহজাহানের খাসতালুক সরবেড়িয়া গ্রামে খোঁজ মিলল গাড়ির। এবার সরবেড়িয়ায় সন্ধান মিলল গাড়ির গোডাউনের। সেখানে সারি সারি দিয়ে সাজানো গাড়ি। জানা যাচ্ছে, এই গাড়ির গোডাউনটির মালিক হলেন মসলিন শেখ, যিনি আবার শাহজাহানের ডানহাত বলেই পরিচিত। গাড়ির গোডাউনের মধ্যে রয়েছে চারটি গাড়ি, তার মধ্যে শেখ শাহজাহান ও শেখ আলমগীরের গাড়িও রয়েছে বলে জানা যাচ্ছে। রয়েছে একটি হুডখোলা গাড়িও।

জানা গিয়েছে , এই গোডাউনের মালিক মসলিন শেখের হাত ধরেই রাজনীতিতে আসেন শেখ শাহজাহান। সেই মসলিন শেখের গোডাউনেই এই বিলাসবহুল গাড়িগুলির সন্ধান পান ইডির অফিসাররা। এদিন সকাল থেকেই সন্দেশখালির সরবেড়িয়ায় অভিযান চালায় ইডির তদন্তকারী দল। এদিন মসলিন শেখের বাড়িতেও গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। কিন্তু তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। এরপর মসলিন শেখের গোডাউনে হানা দেয় ইডির তদন্তকারী দল।

বৃহস্পতিবার সন্দেশখালির কয়েকটি জায়গায় তল্লাশি অভিযানে যান ইডির আধিকারিকেরা। ধামাখালির কাছে একটি পাইকারি মাছের বাজার এবং ওই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও তল্লাশি চালান তাঁরা। এর পরেই শাহজাহান মার্কেটের ওই গুদামে তালা খুলে তল্লাশি চালানো হয়। সেখানেই চোখে পড়ে চারটি গাড়ি। তার মধ্যে একটি শাহজাহান এবং অন্যটি তাঁর ভাই আলমগীরের নামে।

 

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...