Friday, June 26, 2026

জল যন্ত্রণায় জেরবার বেঙ্গালুরু কি ‘ডে জিরো’র দিকে এগোচ্ছে ?

Date:

Share post:

জল যন্ত্রনায় জেরবার বেঙ্গালুরু।আর সেই জল কিনতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে আম জনতার। দৈনন্দিন কাজে ব্যবহার করা জলের জন্য হাহাকার পড়ে গিয়েছে দেশের হাইটেক সিটি বেঙ্গালুরুতে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এক বালতি জল কিনতে খরচ পড়ছে এক হাজার থেকে ২ হাজার টাকা। কিন্তু কেন এই পরিস্থিতি? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিনমাস ধরেই চলছে জলের সমস্যা। তবে গত কয়েকদিনে তা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। স্থানীয় প্রশাসনের দাবি, শহরের বেশির ভাগ নলকূপ শুকিয়ে যাওয়ার কারণেই এই অবস্থা। বেড়েছে জলের জন্য হাহাকার।

পরিস্থিতি এমন পর্যায় পৌঁছেছে কেপ টাউনের স্মৃতি ফিরে আসছে। ২০১৮ সালে ভয়ানক আকার ধারণ করে কেপ টাউনের খরা পরিস্থিতি। তীব্র জলকষ্টের সম্মুখীন হয়েছিলেন প্রায় ৪০ লক্ষ বাসিন্দা।তাই ২০১৮ সালের ১২ মে তারিখটিকে ‘ডে-জিরো’ হিসেবে চিহ্নিত করে কেপ টাউন পুরসভা অর্থাৎ ১২ মে থেকে শহরের কোনও কলে আর জল পড়বে না, বলে জানিয়ে দেওয়া হয়। আর এবার দেশের সেই  সিলিকন ভ্যালিতে কেপটাউনের ছায়া দেখতে পারছেন বিশেষজ্ঞরা।তথ্য বলছে, একসময় প্রায় ২৮৫টি হ্রদ ছিল বেঙ্গালুরুতে।অথচ এখন বেঙ্গালুরুতে ভূগর্ভস্থ জলের স্তর কমে যাওয়ায়  জলাধারগুলি সঙ্কুচিত হয়ে পড়েছে।গোদের ওপর বিষফোঁড়া  বৃষ্টির পরিমাণ কমে যাওয়া এবং  নিঃশেষিত বোরওয়েল। নলকূপের জল শুকিয়ে যাওয়া ও জল সরবরাহের অব্যবস্থা এই পরিস্থিতি তৈরি করেছে। তীব্র জল সংকটে ভুগছে ভারতের অন্যতম তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরু।

যদিও সমস্যার সমাধান খুঁজতে ইতিমধ্যেই বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী সহ সরকারি আধিকারিকেরা। জলের সমস্যা সমাধানের জন্য সিদ্দারামাইয়ার নেতৃত্বে কর্ণাটক সরকার মোট ২১০ কোটি টাকা বরাদ্দ করেছে। যার মধ্যে ৭০ কোটি ব্যবহার করা হবে রাজ্যজুড়ে নতুন নলকূপ খননের জন্য। এখন দেখার কেপ টাউনের মত জল বাঁচানোর যুদ্ধে সত্যি জিততে পারে কিনা ভারতের সিলিকন ভ্যালি।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...