Saturday, February 21, 2026

সাহায্যের বদলে নাবালিকাকে যৌন হেনস্থা! লোকসভা ভোটের মুখে বিজেপির ‘অস্বস্তি’ বাড়ালেন ইয়েদুরাপ্পা

Date:

Share post:

শনিবারই লোকসভা নির্বাচনের (Loksabha Election) দিনক্ষণ ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। শুক্রবার কমিশনের তরফে বিবৃতি দিয়ে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে লোকসভা ভোটের সময় যত এগিয়ে আসছে একের পর এক ঘৃণ্য কাণ্ডে বিপাকে পড়ছে মোদি সরকার (Modi Govt)। শুক্রবার একদিকে যখন নির্বাচনী বন্ড নিয়ে মাথা খারাপ হওয়ার জোগাড় কেন্দ্রের তখনই দলের গুরুত্বপূর্ণ এক সদস্যের মাত্রাতিরিক্ত অসভ্যতার জেরে লোকসভা ভোটের আগে ফের মুখ পুড়ল গেরুয়া শিবিরের। এবার এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার (B S Yedurappa) বিরুদ্ধে। এমন ঘটনার কথা সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা। বিরোধীদের অভিযোগ, এটা আর নতুন কী? নরেন্দ্র মোদির ‘বেটি বাঁচাও’-র মূল মন্ত্র কী তা দেখতে পাচ্ছে দেশবাসী। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে এমন ঘটনা শুনে অবাক হওয়ার মতো কিছুই নেই।

ইতিমধ্যে ১৭ বছরের ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ৮৫ বছর বয়সী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ২ ফেব্রুয়ারি নাবালিকা এবং তার মা একটি প্রতারণার মামলায় ইয়েদুরাপ্পার কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন। সে সময়ই যৌন নিগ্রহের মতো ঘটনা ঘটে বলে অভিযোগ। সূত্রের খবর, ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল। এরপরই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং বিচারের আশায় মেয়েকে নিয়ে ইয়েদুরাপ্পার দ্বারস্থ হন নাবালিকার মা। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁদের সাহায্য তো উলটে তাঁর মেয়েকে যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ।

লোকসভা নির্বাচনের আগে কর্নাটককে নিজেদের দখলে রাখতে চেষ্টার কসুর করছে না বিজেপি। লিঙ্গায়েত জনগোষ্ঠীর নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার উপরেই ভরসা রেখেছেন নরেন্দ্র মোদি-অমিত শাহেরা। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে মুখ করেই ঘুঁটি সাজাচ্ছিল বিজেপি। ইতিমধ্যে তাঁর এক পুত্র বিজয়েন্দ্রকে দলের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আর অপর পুত্র রাঘবেন্দ্র হাতে পেয়েছেন শিমোগা কেন্দ্রের টিকিট। কিন্তু এমন পরিস্থিতিতে ইয়েদুরাপ্পাকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় দল সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

 

spot_img

Related articles

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...