Wednesday, April 1, 2026

অ্যাঞ্জিয়োপ্লাস্টির খবর ভুয়ো! সত্যি জানালেন অমিতাভ

Date:

Share post:

সকালে যিনি হাসপাতালে বিকেলে তিনিই খেলার মাঠে। তাহলে ঠিক কী হয়েছে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। বাড়ছিল ধোঁয়াশা। এবার সবটা পরিস্কার করলেন স্বয়ং মেগাস্টার। জানালেন তাঁর অসুস্থতার খবর ভুয়ো। দিব্যি সুস্থ রয়েছেন তিনি।

শুক্রবার সকালে সব সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ। কিছুক্ষণ পরে খবর মেলে অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে বর্ষীয়ান অভিনেতার। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ার ঘণ্টাখানেকের মধ্যেই ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে ১৫ মার্চ ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) ফাইনাল ম্যাচ দেখতে যান অভিনেতা। সাদা হুডি ও ট্র্যাক প্যান্ট পরে খেলা দেখতে আসেন অভিনেতা। ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন। আবার মাস্টারব্লাস্টারের সঙ্গে খোশমেজাজে আড্ডাও দিয়েছেন। এরপরই অভিনেতা জানান, তাঁর কিছু হয়নি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। ফলে স্বস্তিতে অনুরাগীরা।


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...