Wednesday, June 24, 2026

অশ্বিনের প্রশংসায় দ্রাবিড়-শাস্ত্রী, করলেন আবদার

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় নিজের ১০০তম টেস্ট খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়াও টেস্টে ৫০০-র বেশি উইকেট নিয়েছেন তিনি। আর সেই কারণে অশ্বিনকে সংবর্ধনা দিয়েছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা।সেখানেই অশ্বিনের প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় , রবি শাস্ত্রীরা।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন অশ্বিনকে বিশেষ সম্মান দেন। যেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড়, রবি শাস্ত্রী ও অনিল কুম্বলে। সেখানেই অশ্বিনের প্রশংসা করেন দ্রাবিড়-শাস্ত্রী। অশ্বিনের প্রশংসা করে দ্রাবিড় বলেন, “আশা করছি অশ্বিন এখনই অবসর নিচ্ছে না। স্পিন বোলিংকে আরও উঁচু জায়গায় নিয়ে গিয়েছে ও। এখনও অশ্বিন খুবই পরিশ্রম করে। ওকে দেখে অন্যদের শেখা উচিত। একটা গোটা প্রজন্ম ওকে দেখে শিখবে। ও কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং উদ্ভাবনের মাধ্যমে স্পিন বোলিং শিল্পকে নিখুঁত করেছে। তরুণ স্পিনারদের পুরো প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।“

অপরদিকে রবি শাস্ত্রী অশ্বিনের প্রশংসায় বলেন, “এতবড় কৃতিত্ব অর্জন করা মুখের কথা নয়। এতবড় সাফল্য অর্জন করা কোন রসিকতা নয়। তোমার জন্য অনেক শুভ কামনা অশ্বিন। আমি বিশ্বাস করি তোমার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। স্পিনাররা বয়সের সঙ্গে পরিপক্ক হয়। তোমার জন্য গর্বিত। আশাকরি তুমি এই মুহূর্তগুলো উপভোগ করবে। এবং অন্তত আরও দুই বছর ব্যাটারদের কষ্ট দেবে।“

এদিকে এই সম্মান পেয়ে গর্বিত অশ্বিন। অনুষ্ঠানে নিজের কেরিয়ারের বিভিন্ন মুহুর্ত তুলে ধরেন তিনি।

আরও পড়ুন- ‘পিচ বদলের কারণেই হারের মুখ দেখেছিলো টিম ইন্ডিয়া’, বিশ্বকাপের ফাইনালে হার নিয়ে বিস্ফোরক অভিযোগ ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...