Friday, April 3, 2026

পদত্যাগ তেলেঙ্গনার রাজ্যপালের, সম্ভাবনা লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার

Date:

Share post:

লোকসভা নির্বাচন ঘোষণা হতেই পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজনের। ইতিমধ্যেই, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। নির্বাচনে তামিলনাড়ুর পুদুচেরি থেকে বিজেপির হয়ে লড়তে পারেন তিনি, এমনই সূত্রের খবর। একটি রাজ্যের রাজ্যপাল পদে থাকা ব্যক্তি যখন কোনও রাজনৈতিক দলের হয়ে ভোটের প্রার্থী হন তখন স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলছে রাজ্যের মানুষের জন্য আদৌ তিনি কতটা নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছিলেন এতদিন।

সোমবার তেলেঙ্গানায় দুটি ও কর্ণাটকে একটি নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এরই মাঝে পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপালের। তাঁর পদত্যাগে অবাক হচ্ছেন না রাজনৈতিক মহল। কারণ গত মাসে তামিলিসাই জানিয়েছিলেন, বিজেপি যদি তাঁকে টিকিট দেয় তাহলে তিনি পুদুচেরি আসন থেকে লোকসভা নির্বাচনে লড়াই করতে চান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে তিনি হয়তো ছাড়পত্র পেয়ে গিযেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ২০১৯ সাল থেকে তেলেঙ্গানার রাজ্যপাল থাকার পাশাপাশি ২০২১ সাল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির প্রশাসন হিসাবে অতিরিক্ত দ্বায়িত্বও সামলেছেন।


পেশায় চিকিৎসক তামিলিসাই সুন্দররাজনের অবশ্য এটাই তাঁর প্রথম নির্বাচনে লড়াই না। এর আগেও ২০০৯ ও ২০১৯ সালে তিনি লোকসভা ভোটে লড়াই করেছিলেন। তাছাড়াও ২০০৬, ২০১১, ২০১৬ সালে তামিলনাড়ুর তিনটি আসন থেকে তিনি বিধানসভাতেও লড়াই করেছিলেন। তবে যতবারই তিনি নির্বাচনে লড়েছেন, ততবারই পরাজিত হয়েছেন।

তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে বিতর্কেও জড়িয়েছেন তিনি। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখা, বিধানসভার অধিবেশন ডাকতে দেরি করা-সহ একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এর আগে, ভিআরএস সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে কে চন্দ্রশেখর রেড্ডির সঙ্গে সংঘাত প্রকাশ্যে আসে তাঁর। তবে, বর্তমান কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি কোনও সংঘাত।তবে পুদুচেরি থেকে তামিলিসাই প্রার্থী হতে চাইলেও তাঁকে প্রার্থী করা নিয়ে বিজেপি দলের মধ্যেই আপত্তি আছে। তাই, এই ইস্যুকে কেন্দ্র করে সমস্যায় পড়তে পারে বিজেপি, এমনটাই মত রাজনৈতিক মহলের।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...