Saturday, April 4, 2026

লোকসভা ভোটের আগে মাত্র ৮৫ টাকায় মিলছে মতুয়া নাগরিকত্ব কার্ড!

Date:

Share post:

সম্প্রতি দেশজুড়ে সিএএ লাগু করেছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের দাবি, ভোটের জন্যই সিএএ তাস খেলছেন মোদি-অমিত শাহ। এ রাজ্যে মতুয়াদের উপর যার ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাংলার তিন থেকে চারটি এমন কেন্দ্র আছে যেখানে মতুয়া ভোট বড় ফ্যাক্টর হতে চলেছে। তবে সিএএ নিয়ে একটি নেতিবাচক প্রভাবও পড়েছে মতুয়াদের মধ্যে। যা বিজেপির জন্য বুমেরাং হতে পারে।

এরই মধ্যে মাত্র ৮৫ টাকার বিনিময়ে মিলছে মতুয়া মহাসঙ্ঘের সদস্যপদ। সেই কার্ড থাকলেই নাকি নাগরিকত্বের জন্য তা যথেষ্ট! সিএএ’র নিয়মবিধি যাই থাকুক না কেন, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্বাক্ষরিত ওই কার্ড থাকলেই নাকি ভারতীয় নাগরিকত্ব পাবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ! গেরুয়া শিবিরের এই প্রচারে গোটা বনগাঁ মহকুমা তো বটেই, বারাকপুর, বারাসত এমনকী পাশের নদীয়া জেলার কল্যাণী ও রানাঘাট মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ ঠাকুরনগরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে লাইন দিচ্ছেন মতুয়া কার্ড করাতে।

জানা গিয়েছে, বাংলাদেশ থেকে আসা লোকজন, যাঁদের কাছে কোনও নথি নেই, মূলত তাঁরাই এই কার্ডের জন্য ভিড় করছেন। অন্যদিকে, ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টালের সেভাবে আগ্রহ নেই কারও।

নাগরিকত্বের ‘টোপ’ দিয়ে অর্থের বিনিময়ে এহেন কার্ড বিলির প্রক্রিয়াকে নির্বাচনী আদর্শ আচরণ বিধির পরিপন্থী বলে অভিযোগ করছে তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়া সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানানো হচ্ছে বলে জানিয়েছেন মমতাবালা।

আরও পড়ুন- রামদেবকে মিথ্যা বিজ্ঞাপন মামলায় তলব সুপ্রিম কোর্টের

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...