Thursday, April 9, 2026

হাসপাতালে ভর্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী! অবস্থা কতটা গুরুতর?

Date:

Share post:

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। দিনকয়েক আগেই নাতির অন্নপ্রাশন অনুষ্ঠানে বেশ চনমনে দেখিয়েছিল সৌমিত্র পরবর্তী যুগের ‘ফেলুদাকে’, তবে বুধবার সকালে আচমকাই বর্ষীয়ান অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ টলিপাড়ায়(Tollywood)। সব্যসাচী চক্রবর্তীর পারিবারিক সূত্রে স্পষ্ট করে কিছু জানানো না হলেও, হার্টের সমস্যার কারণেই অভিনেতাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। পেসমেকার বসানো হতে পারে।

সিনেমা থেকে দূরে সরে গেছেন অভিনেতা। এখন পুরোপুরি নিজের পরিবার আর শখ পূরণে ব্যস্ত রাখেন নিজেকে। সম্প্রতি পুত্র গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রশনের অনুষ্ঠানে খোশমেজাজে দেখা গেছে সব্যসাচীকে। নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু তদারকি করেছেন। মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty) বিকেলে ডাক্তারের সঙ্গে কথা বলে অভিনেতার শারীরিক সমস্যা সংক্রান্ত আপডেট দেবেন বলে অসমর্থিত সূত্রের খবর।

Related articles

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...

‘জয় বাংলা’ স্লোগানের ইতিহাস তুলে ধরে বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর

''জানেন জয় বাংলা স্লোগানটা (Jai Bangla slogan) আমি কবে দিয়েছিলাম? ২০১৯ সালে যখন আপনাদের এখানে একটা গুন্ডা জিতেছিল...

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...