Sunday, June 28, 2026

লোকসভা নির্বাচন-২০২৪: আইন শৃঙ্খলা প্রশ্নে একগুচ্ছ নির্দেশিকা জেলা শাসকদের

Date:

Share post:

লোকসভা ভোটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার প্রশ্নে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। পশ্চিমবঙ্গ সারা দেশে একমাত্র রাজ্য, যেখানে ভোট করাতে কমিশন ৯২০ কোম্পানি বাহিনী চায়। ভোট ঘোষণার আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রুট মার্চ শুরু করেছে বাহিনী।

আইন শৃঙ্খলা নিয়ে কয়েক দফা নির্দেশ ইতিমধ্যে বিভিন্ন জেলার জেলাশাসকদের পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

(১) অতীতে হওয়া লোকসভা বা বিধানসভা নির্বাচনে যাদের বিরুদ্ধে বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ এসেছে, থানায় তাদের তালিকা তৈরি করতে হবে।

(২) যাদের বিরুদ্ধে নির্বাচন চলাকালীন গুলি চালানোর অভিযোগ এসেছে, তাদেরও তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

(৩) যে সমস্ত ওয়ারেন্ট পড়ে আছে, তা অবিলম্বে কার্যকর করতে হবে।

(৪) এসপি, সিপি-দের আইন শৃঙ্খলা নিয়ে ঘন ঘন পর্যালোচনা করতে হবে।

(৫) বিগত নির্বাচন চলাকালীন যাদের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কী কী পদক্ষেপ ও কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা তাদের নাম সহ বিস্তারিত ১৫ দিনের মধ্যে দিল্লির নির্বাচন কমিশনের দফতরে পাঠাতে হবে।

(৬) বেআইনি অস্ত্র উদ্ধার করতে অভিযান চালিয়ে যেতে হবে।

(৭) কমিশনের তরফে জেলা শাসকদের বলা হয়েছে, যে কোনও রাজনৈতিক দলের কাছ থেকে অভিযোগ এলেই ২৪ ঘণ্টার মধ্যে সেটাকে নিষ্পত্তি করতে হবে। অভিযোগ কোনওভাবে ফেলে রাখা যাবে না। কমিশনে অভিযোগ জানাতে পারেন সাধারণ ভোটাররাও

সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য ইতিমধ্যে টোল-ফ্রি নম্বর (১৯৫০) চালু করেছে কমিশন। তাতে ফোন করে যে কেউ অভিযোগ জানাতে পারবেন বলেই জানা গিয়েছে। এর পাশাপাশি নির্বাচন কমিশন চালু করেছে বেশ কিছু অ্যাপও। এমনকী ভোটার লিস্টে নাম আছে কি না, সেটাও জেনে যাবেন ভোটাররা।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...