Sunday, June 28, 2026

আজ বহরমপুরে ইউসুফের প্রচারে বড় জনসমাগমের আশা!

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্স-এর প্রাক্তন তারকা এবার রাজনীতির ময়দানে ব্যাটিং করতে নামছেন। কতটা ঝোড়ো ইনিংস খেলতে পারবেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)? বুধবার রাতে শহরে পা রেখেই চনমনে বিশ্বকাপ স্কোয়াডের অলরাউন্ডার প্লেয়ার। কলকাতা তার দ্বিতীয় বাড়ি, তাই এখানে ফিরে আসা বরাবর আনন্দের জানালেন ইউসুফ। আজ সকাল থেকেই বহরমপুরে নির্বাচনী প্রচার (Loksabha Election Campaign) শুরু করার কথা তাঁর। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী নির্মল সাহা। অন্যদিকে আনুষ্ঠানিক ভাবে শিলমোহর না পড়লেও এই কেন্দ্রে এ বারও অধীররঞ্জন চৌধুরীই (Adhir Ranjan Chowdhury)যে কংগ্রেস প্রার্থী, সে বিষয়টি কার্যত নিশ্চিত। তবে প্রতিপক্ষকে নিয়ে মোটেই চিন্তিত নন তৃণমূলের(TMC )তারকা প্রার্থী। তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত।

১০ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’-র মঞ্চ থেকে বহরমপুরের তৃণমূল প্রার্থী হিসেবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হয়। তাঁর সমর্থনে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনও। প্রাক্তন ক্রিকেটারকে স্বাগত জানাতে তৈরি বহরমপুরের ঘাসফুল সমর্থকরা। আজ জেলা কার্যালয়ে মিটিং-এর পরই নির্বাচনী প্রচার শুরু করে দেবেন ইউসুফ। নির্বাচন প্রক্রিয়ার শেষ হওয়া পর্যন্ত তিনি বাংলাতেই থাকবেন বলে খবর। আজ বহরমপুরে তৃণমূলের জেলা সভাপতি তথা কান্দি বিধায়ক অপূর্ব সরকারের সঙ্গে এক দফা আলোচনার পর প্রচারে নামবেন শাসকদলের হেভিওয়েট প্রার্থী। বিপুল জনসমাগমের আশা ঘাসফুল শিবিরে।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...