Friday, May 15, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ থেকে শুরু ২০২৪ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রস্তুতি ব্যস্ত দু’দল। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে হবে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে থাকবেন বলিউড তারকারা।

২) ২০২৪ আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে চমক। সেখানে থাকবেন বলিউড তারকারা। ম্যাচের আগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, এক ঘণ্টা ধরে অনুষ্ঠান চলবে। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন এআর রহমান, সোনু নিগম, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। গানের পাশাপাশি থাকবে নাচের অনুষ্ঠান।

৩) আইপিএল শুরুর আগেই চমক। বদলে গেল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। চেন্নাইকে আর নেতৃত্ব দেবেন না মহেন্দ্র সিং ধোনি । আসন্ন আইপিএল-এ CSK-কের নতুন অধিনায়ক হলেন ঋতুরাজ গায়কোয়াড়। এদিন এমনটাই জানানো হল চেন্নাইয়ের পক্ষ থেকে।

৪) আজ থেকে শুরু হতে চলেছে ২০২৪ আইপিএল। এই প্রস্তুতিতে ব্যস্ত দশ দল। বলা ভালো চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। আর এরই মধ্যে মহম্মদ শামির বদলি ক্রিকেটার নিল গুজরাত টাইটান্স। চোটের কারণে গোটা আইপিএল-এ নেই মহম্মদ শামি। তবে এতদিন কোন বদলি ক্রিকেটার ঘোষণা করেনি গুজরাত। তবে আইপিএল শুরুর আগে দলে নেওয়া হল সন্দীপ ওয়ারিয়রকে।

৫) আজ থেকে শুরু হতে চলেছে ২০২৪ আইপিএল । প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর শনিবার ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ । আর এই ম্যাচে দলকে সমর্থন করতে মাঠে থাকতে পারেন কেকেআর কর্ণধার শাহরুখ খান। এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...