Wednesday, June 24, 2026

দোলের দিন হাওড়া- এসপ্ল্যানেড রুটে মেট্রো সূচিতে বদল!

Date:

Share post:

রঙের উৎসবে (Holi Festival) ছুটির মেজাজে বাংলা। কিন্তু অনেকেই আছেন যারা বসন্ত উৎসবে নানা কারণে মহানগরীতে আসেন। সেক্ষেত্রে এবছর অনেকেই গঙ্গার তলা দিয়ে মেট্রো সফর (Metro Journey)করতে চাইবেন। এই মুহূর্তে গ্রিনলাইন মেট্রোতে (Green Line Metro) একটি রেক চলছে। তবে দোলের দিন সময়সূচির পরিবর্তন হচ্ছে বলে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে জানানো হয়েছে।

শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, হাওড়া – ধর্মতলা (Howrah Maidan-Esplaned metro service) এবং শিয়ালদহ-সেক্টর ৫ মেট্রো (Sealdha-Sector V Metro Service)পরিষেবা শুরু হবে ৮ ঘণ্টা পর। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা নির্দিষ্ট সময়ের তুলনায় ৭ ঘণ্টা পর থেকে শুরু হবে। আগামী সোমবার দোলের দিন এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে পরিষেবা সকালের পরিবর্তে শুরু হবে দুপুর ৩টে থেকে। ১৩০ টি মেট্রোর পরিবর্তে ওই দিন মেট্রো চলবে মোট ৪২ টি মেট্রো (২১ টি এসপ্ল্যানেড থেকে ও ২১ টি হাওড়া ময়দান থেকে)। জানা যাচ্ছে, বিকেল ৩টে থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। শেষ মেট্রো রাত ৯.৪৫ এর পরিবর্তে ছাড়বে রাত ৮ টায়। একইভাবে শিয়ালদহ-সেক্টর ৫ রুটেও সকালের পরিবর্তে দুপুর ৩ টে শুরু হচ্ছে পরিষেবা। জানানো হয়েছে, ১০৬ টি মেট্রোর পরিবর্তে ওই দিন মেট্রো চলবে মোট ২২ টি। এই রুটে ২ টি মেট্রোর মধ্যে ৩০ মিনিটের ব্যবধান থাকবে। শিয়ালদহ থেকে শেষ মেট্রো রাত ৯.৪৫ এর পরিবর্তে ছাড়বে রাত ৮ টায়।

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...