Wednesday, June 17, 2026

রাজ্য সরকারের উচ্চপদে পদোন্নতি: পথ খুলল নতুন নিয়োগের

Date:

Share post:

রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক পদে পদোন্নতির জন্য নতুন বিজ্ঞপ্তি কার্যকর করার প্রক্রিয়া শুরু করল প্রশাসন। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর পড়ার পরেই রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করে। এর ফলে একদিকে রাজ্যে অতিরিক্ত সচিবের জন্য ১০টি নতুন পদ সৃষ্টির পথ খুলে গেল। পাশাপাশি সেক্রেটারিয়েট সার্ভিসের কর্মীদের পদোন্নতির সুযোগও বাড়ল অনেকটা।

নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার আগেই কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে পদোন্নতি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যুগ্মসচিব পদে অন্তত দুবছর কাজ করলে তবেই একজন অতিরিক্ত সচিব হওয়ার জন্য বিবেচিত হবেন। যুগ্মসচিব পদে উন্নীত হতে উপসচিব পদে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। সেক্রেটারিয়েট সার্ভিস কর্মীদের আগে যুগ্মসচিব পর্যন্ত পদোন্নতির সুযোগ ছিল। এলডিএ পদে যোগ দিয়ে একজন কর্মী পদোন্নতির মাধ্যমে যুগ্মসচিবও হতে পারতেন।

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...