Monday, March 23, 2026

কবি সুভাষ থেকে রুবি রুটে টানা চারদিন বন্ধ মেট্রো পরিষেবা

Date:

Share post:

চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, এই রুটে মেট্রো পরিষেবা সম্প্রসারণের জন্য চিফ কমিশনার অব রেলওয়ে সেফটি (সিসিআরএস) পরিদর্শন করবেন। কবি সুভাষ থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত রুটটি পরীক্ষা করে দেখবেন তিনি। দু’দিন ধরে চলবে এই পরিদর্শন। সেকারণেই এই দু’দিন এই রুটে যাত্রী পরিষেবা বন্ধ রাখছে কর্তৃপক্ষ।

আবার শনি ও রবিবার এই রুটে মেট্রোর বাণিজ্যিক দৌড় বন্ধ থাকে। ফলে এই নয়া রুটে পরপর চারদিন মেট্রো পরিষেবা পাবেন না যাত্রীরা।

 

 

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...