Monday, March 23, 2026

সকাল সকাল ট্রেন ভোগান্তি, বন্ধ হাওড়া-ব্যান্ডেল শাখার রেল চলাচল!

Date:

Share post:

দোলের পরে আজ থেকেই স্বাভাবিক কর্মজীবনে প্রবেশ করেছেন সাধারণ মানুষ। কিন্তু সকাল সকাল সেই বিভ্রাটে নাকাল হাওড়া- ব্যান্ডেল মেন লাইনের(Howrah Bandel Main line)নিত্যযাত্রীরা। এদিন সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয় ভোগান্তি। সাতটা নাগাদ ব্যান্ডেল স্টেশনে (Bandel Station) রেলের তরফে ঘোষণা করে জানানো হয়, যান্ত্রিক গোলযোগের কারণে পরিষেবা ব্যাহত হয়েছে। সেই কারণে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগের শিকার যাত্রীরা।

বুধের সকাল থেকে স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়। সকাল সকাল ট্রেন বন্ধের কথা জানাজানি হওয়ায় সমস্যায় পড়েন রেল যাত্রীরা। পূর্ব রেলের তরফে জানানো হয় হাওড়া ঢোকার মুখে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় প্রায় দেড় ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। আটটার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও প্রায় আধঘণ্টা থেকে ৪৫ মিনিট দেরিতে লোকাল ট্রেন ছাড়ছে বলে অভিযোগ যাত্রীদের। জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া স্টেশনের এক নম্বর থেকে ছয় নম্বর প্ল্যাটফর্মে ট্রেন বন্ধ থাকায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং গণদেবতা এক্সপ্রেসের মতো ট্রেন নির্দিষ্ট সময় ছাড়া যায়নি। এখনও পর্যন্ত ২২টি ট্রেন বাতিলের খবর মিলেছে।

Related articles

কেন্দ্রের সিদ্ধান্তের জেরে গ্যাসের অত্যাধিক দাম বৃদ্ধি প্রতিবাদ, কলকাতার রাজপথে INTTUC-র মিছিল

কেন্দ্রের মোদি সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে গ্যাসের (Gas) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সঙ্কটের  প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ তৃণমূল...

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...