Wednesday, April 1, 2026

জেলে কেজরি, লোকসভা ভোটের আগে আপের একমাত্র সাংসদ যোগ দিলেন বিজেপিতে

Date:

Share post:

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ইডির হাতে গ্রেফতার হওয়ার পরই কৌশলে “অপারেশ লোটাস” শুরু করল বিজেপি। লোকসভা ভোটের আগে দলে টানতে চাপ বাড়াতে শুরু করল আপের নেতা নেত্রীদের উপর।

লোকসভা ভোটের আগে একই দিনে আম আদমি পার্টি (আপ)-র কাছে জোড়া ধাক্কা। বিদায়ী লোকসভায় আপের একমাত্র সাংসদ সুশীলকুমার রিঙ্কু বিজেপিতে যোগ দিলেন। গত বছর পাঞ্জাবের জলন্ধর কেন্দ্রে উপনির্বাচনে ৫৮ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন তিনি। তাঁরই সঙ্গে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন পশ্চিম জলন্ধর আসনের আপ বিধায়ক শীতল আঙ্গুরাল।

ইতিমধ্যেই, আপের তরফে জলন্ধর আসন থেকে প্রার্থী হিসেবে রিঙ্কুর নাম ঘোষণা করা হয়েছিল। তাঁকে আটকানোর জন্য কেজরিওয়ালের দলের তরফে আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। কিন্তু, তাতেও লাভ হল না। ২০২২ সালে পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে পশ্চিম জলন্ধর আসনে রিঙ্কু ও আঙ্গুরাল পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।সেবার কংগ্রেস প্রার্থী রিঙ্কু হার মানেন আপ প্রার্থী আঙ্গুরালের কাছে। ২০২৩ সালে রিঙ্কু কংগ্রেস ছেড়ে আপ শিবিরে যোগ দেন। এবার দু’জনেই নাম লেখালেন বিজেপিতে। গেরুয়া শিবিরের কাছ থেকে লোকসভা ভোটের টিকিটের প্রতিশ্রুতি পেয়েই রিঙ্কু দল বদলালেন বলে খবর।

Related articles

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...