Thursday, April 9, 2026

বৃষ্টি ভিজবে বাংলা, ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ!

Date:

Share post:

চৈত্রের শেষবেলায় দাপিয়ে নিজের ইনিংস শুরু করতে তৈরি গরম। মাঝে মধ্যে দু এক পশলা ঝড় বৃষ্টির বাউন্সার এলেও তাতে কমবে না দক্ষিণবঙ্গের (South Bengal Weather)অস্বস্তি। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী কলকাতায় আজ, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে গরমও ক্রমশ বাড়বে। দিনে ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ এবং বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, আবার কোথাও বা মাঝারি বৃষ্টি চলবে।নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ কয়েক জেলায় হালকা বৃষ্টি হবে। চলতি সপ্তাহে পারদ ৪০ ডিগ্রির ঘরে যাবে। আজ দার্জিলিং কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...