Saturday, June 27, 2026

স্বামীকে গ্রেফতারির প্রতিবাদ! মোদি সরকারকে ‘কোণঠাসা’ করতে মাস্টারস্ট্রোক কেজরি-পত্নীর

Date:

Share post:

আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী (Chief Minister Delhi) অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। লোকসভা ভোটের (Loksabha Election) মুখে কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতির’ অভিযোগ তুলে ইতিমধ্যেই দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে কেজরিওয়ালকে অবিলম্বে মুক্তির দাবিতে সরব আম আদমি পার্টির (AAP) কর্মী সমর্থকরা। তবে দলীয় নেতা, কর্মীদের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে প্রথম থেকে সরব আপ সুপ্রিমোর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। এবার স্বামীর সমর্থনে হোয়াটস অ্যাপ (Whats App) নম্বর চালু করলেন সুনীতা (Sunita Kejriwal)। ইতিমধ্যে সেই নম্বর দলীয় কর্মী-সমর্থকদের জন্য শেয়ারও করেছেন কেজরি-পত্নী। আপ প্রধানকে যে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে সেই দাবি তুলেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার প্রচার চালানো হবে বলে স্পষ্ট জানিয়েছেন সুনীতা। সবকিছু ঠিক থাকলে আজ অর্থাৎ শুক্রবার থেকেই সেই প্রচারের কাজ শুরু করতে চায় আম আদমি পার্টি। প্রচারের নাম দেওয়া হয়েছে ‘কেজরীওয়াল কো আশীর্বাদ’।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আপের দলীয় কর্মী, সমর্থকদের উদ্দেশে কেজরিওয়ালের স্ত্রী বলেন, শুক্রবার থেকেই কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে প্রচার শুরু করবে আপ। ইতিমধ্যে সবাইকে হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই নম্বরেই কেজরিওয়ালের উদ্দেশে বার্তা পাঠানো যাবে। এরপরই আপ প্রধানের জন্য কর্মী-সমর্থকদের প্রার্থনা এবং আশীর্বাদও প্রার্থনা করেছেন সুনীতা। এদিকে কেজরিকে বার্তা পাঠানোর জন্য যে হোয়াটসঅ্যাপ নম্বরটি চালু করা হয়েছে, সেটি হল ৮২৯৭৩২৪৬২৪।

বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন আপ প্রধান। বৃহস্পতিবারই আগামী ১ এপ্রিল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই পরিস্থিতিতে তাঁর শারীরিক অবস্থা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন সুনীতা। বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তায় সুনীতার দাবি, কেজরিওয়ালের শারীরিক অবস্থা ভালো নেই। আপনাদের মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হচ্ছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...