Friday, June 26, 2026

ঝড়বৃষ্টির মাঝেই বাড়বে গরম, আজই ৪০ ডিগ্রি! হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের

Date:

Share post:

দিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী, রাতেও মিলছে না শান্তির ঘুম। চৈত্র জুড়ে গরমের দাপটে নাজেহাল বঙ্গজীবন। উইকেন্ডে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানালেও , সাধারণ মানুষের প্রশ্ন গরম কমবে কি? বরং উল্টো, আজই রাজ্যে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি!

হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার রাত থেকেই হাঁসফাঁস অবস্থা। এদিন কলকাতায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া তে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশংকা করা হচ্ছে।তবে শহরে আজ প্রধানত মেঘলা আকাশ থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৪ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়ায় সাময়িক স্বস্তি মিলবে, ঝড়ের গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...