Saturday, June 27, 2026

আজ কোচবিহারে সাংগঠনিক বৈঠক অভিষেকের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) ভাল ফল করতে এবার কোচবিহার জেলা নেতৃত্বের সঙ্গে ঘরোয়া বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ ভোটের রণকৌশল ঠিক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০১৯ সালে এই কেন্দ্র থাকে জয়ী হয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। বর্তমানে তিনি বিদায়ী মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ বাসুনিয়া। এই কেন্দ্রের ঘাসফুলের জমি শক্ত করতে আজ অভিষেক (Abhishek Banerjee) কী বার্তা দেবেন সেদিকে তাকিয়ে রয়েছে দল।

ভোটপ্রচারে আগামী বুধবার উত্তরবঙ্গে যাওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড়ে বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই রবিবার রাতে জলপাইগুড়ি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এখন আর কলকাতা ফিরছেন না মুখ্যমন্ত্রী। বুধবার পর্যন্ত জলপাইগুড়িতেই থাকছেন তিনি। সেখান থেকেই পরিস্থিতির দিকে নজর রাখছেন, সবটা পরিচালনাও করছেন। আজ মঙ্গলবারও চালসাতেই থাকার কথা তাঁর।

 

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...