Thursday, March 26, 2026

বৌবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ!

Date:

Share post:

বৌবাজারে বিপত্তি, ভেঙে পড়ল পুরনো বাড়ির (Building collapses in Bowbazar) একাংশ। এদিন সকালে বৌবাজারের রাম কানাই অধিকারী লেনের একটি বাড়ি ভেঙে পড়ার সময় পাশের পুরনো বাড়ির দেওয়াল এবং ঘর ভেঙে পড়ে। স্থানীয়রা প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। তাঁদের অভিযোগ নিয়ম না মেনে বাড়ির পাশে বাড়ি তৈরি হওয়া এবং ভেঙে ফেলার খেসারত দিতে হচ্ছে বাসিন্দাদের।

এলাকাবাসীরা জানিয়েছেন, পুরনো ওই বাড়ির পাশেই আরেকটি বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই বাড়ির কাজ চলাকালীন মিস্ত্রিরা তাঁদের বাড়ির দেওয়ালে আঘাত করেন। তাতেই দেওয়াল সমেত ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভেঙে পড়া ওই বাড়ির বাসিন্দা জানিয়েছেন, ঘটনাটি যখন ঘটে তখন তিনি রান্না করছিলেন। আচমকাই কেঁপে ওঠে গোটা বাড়ি। ওই মহিলাই বলেন, তিনি এই ঘটনার কিছুক্ষণ আগেই তিনি মিস্ত্রিদের বাড়ির দেওয়াল নিয়ে সতর্ক করেছিলেন। তারপরেই এই দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর।

 

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...