Friday, March 20, 2026

প্লাস্টিকে মোড়া মহিলার দেহের অংশ! ওয়াটগঞ্জে রহস্যভেদে তৎপর পুলিশ

Date:

Share post:

কালো প্লাস্টিকের প্যাকেট বন্দি মহিলার হাত-মাথা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ওয়াটগঞ্জে। ওয়াটগঞ্জ এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাঁচিলের ধার থেকে উদ্ধার হয় প্লাস্টিক প্যাকেট বন্দি এক মহিলার দেহাংশ। মঙ্গলবার সকালে কালো প্লাস্টিকগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পচা গন্ধ নাকে লাগায় পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে ওই প্যাকেটগুলি উদ্ধার করে পুলিশ। ওই প্যাকেটগুলির মধ্যেই মহিলার দেহাংশ পায় পুলিশ। দেহাংশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

কলকাতা বন্দর এলাকার ওয়াটগঞ্জের সত্য ডাক্তার রোডে মঙ্গলবার পৌঁছান কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার হরিকৃষ্ণ পাই। তদন্তে আসে হোমিসাইড শাখাও। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথা থেকে খুন করে এনে ওই স্থানে মহিলার দেহাংশ ফেলে রাখা হয়। ওই দেহাংশের সূত্র ধরে মহিলার দেহের বাকি অংশের খোঁজ শুরু করেছে পুলিশ। একইসঙ্গে মহিলার পরিচয় জানতেও তৎপর পুলিশ। খুনের বিষয়টি নিশ্চিত হলেও, সেটি আশপাশের কোনও এলাকায় করা হয়েছে নাকি বাইরে থেকে ওই মহিলাকে খুন করে এনে তাঁর দেহাংশ ফেলে রাখা হয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আশেপাশে ও পরিত্যক্ত বাংলোতেও খোঁজ শুরু করেছে পুলিশ। আনা হয় স্নিফার ডগ। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ওয়াটগঞ্জ এলাকায়।

Related articles

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...

শিক্ষা- স্বাস্থ্য – কর্মসংস্থানে জোর, শুক্রের বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা

‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’ - আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে...