Saturday, April 4, 2026

সব VVPAT-এর নথি মেলানোর দাবি, কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের

Date:

Share post:

ইভিএম (EVM)-এর সঙ্গে VVPAT-এর সব স্লিপ মিলিয়ে দেখার আবেদনে নির্বাচন কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের (Supreme Court)। বর্তমানে এলোমেলোভাবে বেছে নেওয়া যে কোনও পাঁচটি ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের (VVPAT) স্লিপের সংখ্যা মিলিয়ে নেওয়ার যে প্রক্রিয়া রয়েছে, তাকেই চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে এই মামলাটি হয়। বিচারপতি বি আর গভাই ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের কাছে তাদের উত্তর জানতে চেয়ে নোটিশ পাঠায়।

ভিভিপ্যাট মেশিনে প্রতিটি ভোটের নিরিখে একটি করে স্লিপ (slip) বের হয়, যাতে ভোটার দেখতে পান তাঁর ভোটটি পড়েছে কি না। তবে এই স্লিপ বন্ধ যন্ত্রের মধ্যে সংরক্ষিত থাকে ভবিষ্যতে প্রয়োজনে মিলিয়ে দেখার জন্য। তবে ২০১৯ সালে ইভিএমের ভোট ও ভিভিপ্যাটের ভোটের সংখ্যা মিলিয়ে দেখার একটি মামলায় এলোমেলোভাবে বেছে নেওয়া পাঁচটি ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের ভোটের সংখ্যা মিলিয়ে নেওয়ার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মামলাটি দেশের ২১টি বিরোধী দল নির্বাচনে স্বচ্ছতা আনার দাবিতে করেছিল। নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফ থেকে বলা হয়েছিল সব ভিভিপ্যাট মিলিয়ে দেখতে গেলে ভোটকর্মীদের অতিরিক্ত ৫-৬ ঘণ্টা সময় লাগবে।

সুপ্রিম কোর্টে সব ভিভিপ্যাটের স্লিপ গুণে দেখার আবেদনের পাশাপাশি প্রত্যেক ভোটার যেন নিজের ভিভিপ্যাট স্লিপ নিয়ে ব্যালট বক্সে (ballot box) ফেলতে পারে যাতে তাঁর ভোটটি গৃহিত হয়েছে বলে স্বীকৃত হয়। সেই সঙ্গে ভিভিপ্যাটের উপরের কাঁচ স্পষ্ট ও স্বচ্ছ রাখার আবেদন জানানো হয়। সম্প্রতি এই নিয়ে আরও একটি মামলা হয়েছে। সেই মামলার সঙ্গে সোমবারের মামলাটি জুড়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ১৭ মে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...