Saturday, March 14, 2026

বিধিভঙ্গের অভিযোগ, এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

Date:

Share post:

এবার নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ছিল বিজেপির একটি কর্মসূচি। সেখানে যোগ দিয়েছিলেন শুভেন্দু। তার আগে ক্যানিংয়ের হাসপাতাল মোড় থেকে অটো স্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন শুভেন্দু। সেখানে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভার বিজেপি প্রার্থী অশোক কান্ডারিও।

শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ, লোকসভা ভোটের প্রচারের জন্য বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের দফতর থেকে অনুমতি নেওয়া হয়েছিল। তাদের জন্য নির্ধারিত সময় ছিল তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। সেই সময় পেরিয়ে গেলেও বিজেপির প্রচার চলতে থাকে। এই কারণেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস।

তৃণমূল বিধায়কের অভিযোগ, “নির্বাচন বিধি লঙ্ঘন করেছে রাজ্যের বিরোধী দলনেতা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি। যারা নির্বাচন বিধি মানেন না, তারা কী করে নির্বাচন করবে। আমরা চাই বিরোধী দলনেতার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক কমিশন।”

আরও পড়ুন- মিলল লক্ষীর ভান্ডারের বর্ধিত টাকা, খুশিতে ‘বিজয় উৎসব’ হুগলিতে

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...