Tuesday, June 9, 2026

শনি- রবি কলকাতা সহ দুই ২৪ পরগনায় ‘লু’ অ্যালার্ট জারি!

Date:

Share post:

লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। সকাল থেকে হাঁসফাঁস করা গরমে কার্যত নাকাল দক্ষিণবঙ্গবাসী। ওয়েদার মিটার বলছে বুধবার কলকাতার (Kolkata) তাপমাত্রা ৩৭ ডিগ্রি পেরিয়েছে। বাঁকুড়ার তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে, নাজেহাল অবস্থা পুরুলিয়ার। আজ পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এর মাঝেই বুধের বিকেলে সাংবাদিক বৈঠক করে হাওয়া অফিসের তরফে জানানো হয় আগামী শনি ও রবিবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হচ্ছে। পাশাপাশি হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় ঊর্ধ্বমুখী পারদ। আগামিকাল থেকে শনিবার তাপপ্রবাহের সতর্কতা। ৪০ থেকে ৪২ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা।

চলতি সপ্তাহে রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়বে। IMD-এর তরফে দেশব্যাপীও এই একই আশঙ্কা করা হয়েছে। সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। এই অবস্থায় হাওয়া অফিসের তরফে জানানো হলো যে সপ্তাহ শেষে মহানগরীতে চরম তাপপ্রবাহের আশঙ্কা।দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকা শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...