Sunday, April 5, 2026

বুথে কেন্দ্রীয় বাহিনী আর বুথের বাইরে বিজেপির বাহিনী! ভোট সন্ত্রাসের বার্তা পদ্ম বিধায়কের

Date:

Share post:

বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বুথের বাইরে থাকবে বিজেপির বাহিনী। এমনই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক।যা নিয়ে তুঙ্গে বিতর্ক। মানুষের মনে আতঙ্ক তৈরি করে ভোটে সন্ত্রাস করতেই বিজেপির এই পরিকল্পনা বলে পাল্টা দাবি করল তৃণমূল কংগ্রেস।

ঘটনা ঠিক কী? হুঁশিয়ারির সুরে কথা বললেন ওন্দার বিজেপি বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমর নাথ শাখা। বেফাঁস মন্তব্য, বিতর্কিত মন্তব্য, বিরোধীদের কুরুচিকর কথা বলে বারে বারে শিরোনামে এসেছেন ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা। লোকসভা ভোটের আগে ফের স্বমহিমায় অমর নাথ শাখা।

বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার ওন্দা বিধানসভার দুবড়াকোনে দলীয় প্রার্থীর সমর্থনে পথ সভায় বিজেপি বিধায়ক অমর নাথ শাখা দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ভোটের সময় বুথের পাহারায় থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বুথের বাইরে থাকবে বিজেপির বাহিনী। বিজেপির এই বাহিনী তৃণমূলের ভোট লুট ভোট সন্ত্রাস আটকাবে বলে নিজের বক্তব্যের সমর্থনে দাবি করেন বিজেপি বিধায়ক অমর নাথ শাখা। বিজেপির বিধায়কের এই মন্তব্য আসলে ভোট সন্ত্রাসের বার্তা বলে পালটা প্রতিক্রিয়ায় জানালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল।

 

 

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...