Saturday, March 14, 2026

দুর্নীতির রিপোর্টের শ্বেতপত্র প্রকাশ করুন: মোদিকে চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

বাংলায় এসে দুর্নীতির প্রসঙ্গ তুলে শাসকদলকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার, তুফানগঞ্জের সভা থেকে নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপিশাসিত রাজ্যে কত দুর্নীতি হয়েছে- শ্বেতপত্র প্রকাশ করুন।

বৃহস্পতিবারের পরে শুক্রবারও উত্তরবঙ্গে তৃণমূল (TMC) সভানেত্রীর জোড়া সভা। তুফানগঞ্জে দলীয় প্রার্থী প্রকাশচিক বরাইকের সভা থেকে দুর্নীতি ইস্যুতে নরেন্দ্র মোদিকে তুলোধনা করেন মমতা। বাংলার ন্যায্য প্রাপ্য আটকে রাখা নিয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর হন তিনি। তাঁর কথায়, দুর্নীতির ধুয়ো তুলছে বিজেপি। সেই অজুহাতে বাংলার ১০০দিনের টাকা, আবাসের টাকা আটকে রেখেছে। এর পরেই তীব্র আক্রমণ বলে করে তিনি বলেন, ”চ্যালেঞ্জ করছি শ্বেতপত্র প্রকাশ করুক। উত্তর প্রদেশে কত দুর্নীতি হয়েছে? গুজরাটের কত দুর্নীতি হয়েছে? ক্ষমতা থাকলে রিপোর্ট প্রকাশ করুক। আমাদের এলাকায় কেউ বদমাইশি করলে তাদের আমরা গ্রেফতার করি। শাহজাহান, আরাবুলকে গ্রেফতার করেছি। তোমাদের ওই প্রার্থী যে গুন্ডামি করে, তাকে গ্রেফতার করো।”

বাংলায় আবাসের ১১লক্ষ মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেটা থাকলে, উত্তরবঙ্গের ঘূর্ণিঝড়ে এই প্রাণহানির ঘটনা হয়ত ঘটত না। তৃণমূল সুপ্রিমোর (Mamata Banerjee) কথায়, ”বিজেপির গ্যারান্টি হল জিরো। এখানে যে ছিল তাকে আর দাঁড় করালে না। আবার একজন নতুনকে এনে দাঁড় করালে। বৈশাখে একজন, জৈষ্ঠ্যে একজন।”




spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...