Wednesday, June 24, 2026

আরও এক টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন নাদাল

Date:

Share post:

চোটের কারণে একের পর এক টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন টেনিস তারকা রাফায়েল নাদাল। ইন্ডিয়ান ওয়েলসের পর এবার নাম প্রত্যাহার করে নিলেন মন্টেকার্লো মাস্টার্স থেকে। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন একথা।

এই নিয়ে এদিন নিজের সোশ্যাল মিদিয়ায় নাদাল লেখেন, “ ‘খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি খেলাধুলার ক্ষেত্রে। দুর্ভাগ্যজনক হচ্ছে, আমি মন্টেকার্লোতেও খেলতে পারছি না। আমার শরীর কোর্টে নামার অনুমতি দিচ্ছে না আমাকে। ভাল খেলার ইচ্ছা নিয়ে প্রতিদিন কঠোর পরিশ্রম করি। সর্বোচ্চ চেষ্টা করি নিজেকে ঠিক রাখার। প্রতিযোগিতায় নামতে পারলে সব থেকে খুশি আমি হব। কিন্তু বাস্তব হচ্ছে, আমি খেলার মতো জায়গায় নেই। এই ধরনের প্রতিযোগিতা গুলিতে খেলতে না পারা আমার জন্য কতটা কঠিন, সেটা বলে বোঝাতে পারব না। তবু পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করছি। এছাড়া আর কী করতে পারি? এখন শুধু ভাল ভবিষ্যতের আশাই করতে পারি।”

৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মন্টেকার্লো মাস্টার্সে খেলার কথা ছিল নাদালের। কিন্তু চোটের কারণে সেই প্রতিযোগিতায় নামতে পারবেন না তিনি। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে চোটের জন্য ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন নাদাল। চোট সারাতে অস্ত্রোপচারও করান তিনি।

আরও পড়ুন- ক্রীড়াজগৎ-এ শোকের ছায়া, মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত এই মহিলা ক্রিকেটার

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...