Saturday, April 4, 2026

রচনার সঙ্গে হুডখোলা গাড়িতে প্রচারের মাঝেই অসুস্থ বাঁশবেড়িয়ার চেয়ারম্যান

Date:

Share post:

ভোট বড় বালাই। চাঁদিফাটা রোদ আর গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মাঝেও তাই তুঙ্গে নির্বাচনী প্রচার। তাপমাত্রার পারদ বাড়ছে দ্রুত গতিতে। আবহাওয়াবিদরা তাই সকালে বাইরে বের হওয়ার ব্যাপারে সতর্কতা জারি করেছে। কিন্তু ভোট বাজারে থোড়াই কেয়ার!

আজ, শুক্রবার হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী
রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে বেরিয়ে তাঁর গাড়িতেই অসুস্থ হয়ে পড়লেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। তড়িঘড়ি তাঁকে বিধায়ক তপন দাশগুপ্তর গাড়ি করে পাঠানো হয় চিকিৎসার জন্য।

এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের সপ্তগ্রাম বিধানসভা এলাকায় ভোট প্রচার ছিল। সকালে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন তিনি। বাঁশবেড়িয়া থেকে ডানলপ কোয়ার্টার পর্যন্ত চলে জনসংযোগ। প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী রচনার সঙ্গে হুডখোলা গাড়িতে প্রচারে ছিলেন। হংসেশ্বরী মন্দির থেকে পূজো দিয়ে বেরোনোর পর হুডখোলা গাড়িতে জনসংযোগ করছিলেন প্রার্থী। সেই গাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পরেন আদিত্য নিয়োগী। তৎক্ষণাৎতাঁকে তুলে বিধায়ক তপন দাশগুপ্তর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। জানা গিয়েছে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পরেন চেয়ারম্যান।






 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...