Saturday, April 4, 2026

 তুফানগঞ্জে ভরা বাজারে কুপিয়ে খুন ব্যবসায়ী, আতঙ্কে এলাকাবাসী

Date:

Share post:

ভরা বাজারে ব্যবসায়ীকে কুপিয়ে খুন। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের তুফানগঞ্জের মারুগঞ্জ বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয় ওই ব্যবসায়ী যুবককে। রক্তাক্ত অবস্থায় দোকানের সামনেই লুটিয়ে পড়ে ওই যুবক। এরপর কেচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সজল সাহা। বয়স আনুমানিক ৩৫। গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারুগঞ্জ বাজারেই মুদিখানার দোকান ছিল মৃত সজল সাহার। প্রতিদিনের মত বৃহস্পতিবার সারাদিন দোকান করেন তিনি। এরপর রাতে দোকানের শার্টার বন্ধ করার সময় হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে তাঁর সামনে উপস্থিত হন এক যুবক। অভিযোগ, এরপর হঠাৎই ব্যবসায়ী সজলের মাথায় ও বুকে ওই অস্ত্র দিয়ে কোপ বসিয়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পরই তড়িঘড়ি দোকানপাট বন্ধ করে দেন সেখানকার ব্যবসায়ীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এখনও আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা।






Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...