Saturday, April 4, 2026

রাজধানীতে শিশু পাচারের বিরাট জাল! উদ্ধার ৩ নবজাতক

Date:

Share post:

রাজধানী দিল্লির আশেপাশেও আসতে পারে না দেশের কোনও ইস্যুতে আন্দোলনে নামা সাধারণ দাবীদারেরা। প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীদের নিরাপত্তার মাছি গলার মতো সুযোগ থাকে না, সেই দিল্লিতেই রমরমিয়ে চলছে নবজাতক শিশু পাচার (child trafficking)। একমাসে পাচার হয়ে গিয়েছে ১০টির বেশি শিশু। অবশেষে তদন্তে সিবিআই (CBI)। আর তদন্তে নেমেই উদ্ধার হল তিনটি নবজাতক।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) শিশু পাচারের অভিযোগে রোহিনী, কেশবপুরম সহ দিল্লি জুড়ে বিভিন্ন স্থানে অভিযান চালায়। দিল্লির কেশবপুরম এলাকায় একটি বাড়ি থেকে তিনটি নবজাতক (new born) শিশুকে উদ্ধার করা হয় শুক্রবার রাতে। সিবিআই সূত্রে খবর, কালোবাজারে পণ্য হিসেবে নবজাতক কেনা-বেচা হচ্ছিল। এক একটি নবজাতক ৪ থেকে ৫ লাখে বিক্রি হচ্ছিল। একেবারে হাসপাতাল থেকে বিছিয়ে ছিল এই শিশু পাচারের চক্র।

সিবিআই বর্তমানে শিশু বিক্রি করা মহিলা এবং ক্রেতা সহ জড়িত সমস্ত পক্ষকে জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সাতজনকে। তার মধ্যে রয়েছে হাসপাতালের ওয়ার্ড বয় (ward boy) সহ কয়েকজন মহিলা যারা শিশু কেনা বেচা করেছিলেন। শিশু বিক্রির জন্য সোশ্যাল মিডিয়া (social media) ব্যবহার করারও সূত্র পেয়েছে সিবিআই। দিল্লির বাইরে আন্তঃরাজ্য (inter state) পাচার চক্রও এই কাজে জড়িত বলে তদন্তে অনুমান গোয়েন্দাদের। এই চক্রে বাবা-মায়েদের সঙ্গে স্যারোগেসির মাধ্যমে মা হওয়া মহিলাদের যুক্ত থাকারও ইঙ্গিত পেয়েছে সিবিআই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...