Saturday, March 14, 2026

লক্ষ্মীর ভাণ্ডারই সাফল্যের চাবিকাঠি! ভোটের মুখে তৃণমূলে নাম লেখালেন লক্ষাধিক মহিলা!

Date:

Share post:

লোকসভা ভোটের আগে আরও জমাট তৃণমূলের সংগঠন। আরও লক্ষাধিক মহিলা যুক্ত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে। যার ফলে ভোটের মুখে রাজ্যের শাসক দলের মহিলা সদস্যের সংখ্যা বেড়ে হল প্রায় ৫ লক্ষ। এই মহিলা ব্রিগেড ভোটের আগে মানুষের ঘরে ঘরে গিয়ে মমতা সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি ও নরেন্দ্র মোদির ভাঁওতাবাজির বিরুদ্ধে প্রচার চালাবেন।

প্রসঙ্গত, ৪৫ দিনের ‘পাড়া বৈঠক’ কর্মসূচি নিয়েছিল তৃণমূল মহিলা কংগ্রেস। গত ডিসেম্বর এবং জানুয়ারি এই দুমাসব্যাপী ‘চল পালটাই’ মিছিল-মিটিংয়ের পাশাপাশি ‘পাড়া বৈঠক’ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই কর্মসূচিতেই মিলল এই ব্যাপক সাফল্য। যেখানে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন লক্ষাধিক মহিলা সদস্য।

চন্দ্রিমা ভট্টাচার্য নিজে রাজ্যের বিভিন্ন জেলায় ‘পাড়া বৈঠক’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। আগে থেকেই তৃণমূলের কয়েক লক্ষ মহিলা সদস্য ছিল। এই পাড়া বৈঠকে বুথ পিছু একজন, কোথাও কোথাও ২ থেকে ৩ জন নতুন মহিলা তৃণমূলের সংগঠনে যুক্ত হয়েছে বলে দাবি করেছেন চন্দ্রিমার। তাঁর কথায়, “রাজ্যে ৮০ হাজার বুথ রয়েছে। প্রত্যেক বুথে গড়ে ৫ জন করে মহিলা সদস্য ছিলই। সেই হিসেব মতো প্রায় ৪ লক্ষের বেশি মহিলা তৃণমূলের সঙ্গে আগে থেকেই যুক্ত ছিল। নতুন করে আরও ১ লক্ষ মহিলা যুক্ত হলেন। সবমিলিয়ে দলের মহিলা সদস্য সংখ্যা ৫ লক্ষ ছাড়াল।”

মূলত, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী ক্ষমতায়নে বিশেষ নজর দেওয়ার কারণেই এই সাফল্য বকে দাবি করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। মহিলাদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানও বেড়েছে। আর সেটাই ম্যাজিকের মতো কাজ করেছে।

আরও পড়ুন- ঘরে-ঘরে রাজ্যের উন্নয়ন, কেন্দ্রের বঞ্চনার কথা প্রচার করুন: পঞ্চায়েত প্রধানদের বৈঠকে নির্দেশ অভিষেকের

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...