Friday, June 26, 2026

প্রয়াত গাঙ্গু রামসে, বলিউডের সাত নক্ষত্রের দ্বিতীয় পতন

Date:

Share post:

সত্তরের দশকে বলিউডে (Bollywood) সাড়া জাগানো ভৌতিক চলচ্চিত্রের (horror films) অন্যতম নির্মাতা গাঙ্গু রামসের (Gangu Ramsay) প্রয়াণের কথা জানালো তাঁর পরিবার। মুম্বাইয়ের একটি হাসপাতালে প্রয়াত হলেন বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা। রবিবার সকালে পরিবারের তরফে বিজ্ঞপ্তি পেশ করে জানানো হল এই কথা।

বিরানা (Veerana), তেহখানা (Tehkhana), পুরানা মন্দির (Purana Mandir) – এই সব ভৌতিক সিনেমা ভারতের চলচ্চিত্র জগতে একটা সময় আলোড়ন তৈরি করেছিল। সিনেমার মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরিতে ভারতীয় সিনেমা যে হলিউডের সঙ্গে পাল্লা দেওয়ার পর্যায়ে যেতে পারে তা দেখিয়েছিলেন রামসে ব্রাদার্স (Ramsay Borthers)। গাঙ্গু রামসের হাত ধরে বলিউডের ৫০টি এই রকম সিনেমা দাগ রেখে গিয়েছে। আলোকচিত্র শিল্পী থেকে চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠা গাঙ্গু রামসে প্রায় ৩০টি ভৌতিক সিনেমা তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।

পাশাপাশি অক্ষয় কুমার অভিনীত খিলাড়ি (Khiladi) সিরিজের সিনেমা তৈরিতেও তাঁর অবদান ছিল। আবার চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনের (Television) জগতেও পা রেখেছিলেন গাঙ্গু রামসে। ভৌতিক চলচ্চিত্রের চিন্তাভাবনাকেই টেলিভিশনের পর্দায় তুলে ধরেছিলেন স্যাটারডে সাসপেন্স (Saturday Suspense), নাগিন (Naagin) ইত্যাদির মধ্যে দিয়ে। রবিবার সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল ৮৩ বছর বয়সে। পরিবার জানিয়েছে রবিবার সকাল ৮টায় তিনি প্রয়াত হন। এর আগে রামসে ব্রাদার্সের সাত ভাইয়ের মধ্য়ে কুমার রামসের (Kumar Ramsay) মৃত্যু হয়েছে ২০২১ সালে। এবার সেই নক্ষত্রমণ্ডলীর দ্বিতীয় নক্ষত্রের পতন হল।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...