Wednesday, June 24, 2026

প্রথম হার কলকাতার, চেন্নাইয়ের কাছে ৭ উইকেটে হারল নাইট ব্রিগেড

Date:

Share post:

চলতি আইপিএল-এ প্রথম হার কলকাতা নাইট রাইডার্সের। এদিন চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটে হারল শ্রেয়স আইয়রের দল। চেন্নাইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সল্ট-নারিন-শ্রেয়স-রিঙ্কুরা। মাত্র ১৩৭ রানেই শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। জয়ের হ্যাটট্রিকের পর চতুর্থ ম্যাচে হারের মুখ দেখল নাইট ব্রিগেড। চেনাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। প্রথমে ব্যাট করে ১৩৭ রান করে শ্রেয়সের দল। এদিন ব্যাট করতে নেমেই ধাক্কা খায় কলকাতা। শূন্যরানে আউট হন ওপেনার সল্ট। ২৭ রান করেন সুনীল নারিন। রঘুবংশী করেন ২৪ রান। ৩৪ রান করেন শ্রেয়স আইয়র। ৯ রান করেন রিঙ্কু সিং। ১০ রান করেন আন্দ্রে রাসেল। চেন্নাইয়ের হয়ে ৩ টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে এবং রবীন্দ্র জাদেজা। ২ উইকেট নেন মুশ্তাফিজুর। ১ টি উইকেট নেন থিকশেনা।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় চেন্নাই । সৌজন্যে অধিনায়ক রুতুরাজ । অর্ধশতরান করেন তিনি। ৬৭ রানে অপরাজিত রুতুরাজ। মিচেল করেন ২৫ রান। মিচেল স্টার্ক , সুনীল নারিন, বৈভবরা বল হাতে কিছুই করতে পারেননি। এদিকে চেন্নাইয়ের হয়ে ১৫ রান করেন রাচীন রবীন্দ্র। শিভম দুবে করেন ২৮ রান । কেকেআরের হয়ে দুই উইকেট নেন বৈভব অ্যারোরা । একটি উইকেট নেন সুনীল নারিন।

আরও পড়ুন- দিল্লি ম্যাচের পর রোহিতকে বিশেষ পুরস্কার মুম্বইয়ের, দলকে বিশেষ বার্তা হিটম্যানের 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...