Thursday, April 2, 2026

২০২২ সালেই রুতুরাজকে নেতৃত্বের কথা জানিয়েছিলেন ধোনি, জানালেন সিএসকে অধিনায়ক

Date:

Share post:

২০২২ সালেই রুতুরাজ গায়কোয়াডকে নেতৃত্বের কথা জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই বছর ধোনি রুতুরাজকে বলে দিয়েছিলেন তৈরি থাকতে। সোমবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এমনটাই জানালেন সিএসকে অধিনায়ক  রুতুরাজ।

২০২২ আইপিএলে চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মাহি। সে বছর অধিনায়ক করা হয় রবীন্দ্র জাদেজাকে। তবে সেবার আইপিএলে জাদেজার নেতৃত্ব একে বারেই ব্যর্থ থেকে চেন্নাই। যার ফলে মাঝেই আবার অধিনায়ক করা হয় ধোনিকে। আর সে বছরই নাকি রুতুরাজকে বলে দেওয়া হয়েছিল দলের নেতৃত্ব নেওয়ার জন্য প্রস্তুত হতে। এই নিয়ে চেন্নাই অধিনায়ক বলেন, “ ২০২২ সালের সেই দিনটা আমার এখনও মনে রয়েছে। যে দিন আমাকে প্রথমবার নেতৃত্বের কথা বলা হয়েছিল। বলা হয়, ‘পরের বছর নয়, সম্ভবত তারপর থেকে তোমাকে নেতৃত্ব দিতে হবে। সেভাবে নিজেকে প্রস্তুত কর।’ তখন থেকে নিজের মতো করে প্রস্তুতি শুরু করি। সত্যিই আমার কাছে নেতৃত্ব আসবে, না অন্য কাউকে বেছে নেওয়া হবে, সেটা নিয়ে তেমন ভাবিনি। দল থেকে যেটা বলা হয়েছিল, সেটাই শুনেছিলাম।“

এরপরই রুতুরাজ আরও বলেন, “ সত্যি বলতে, ধোনি ভাই আমাকে প্রথম বলেন। খুব বেশি কথা হয়নি তখন। খুব সাধারণ আলোচনার সময় কথাটা বলেছিলেন। একদিন অনুশীলনের মাঝে এগিয়ে এসে কথাটা আমাকে বলেছিলেন ধোনি ভাই। শুনে ভাল লেগেছিল। একই সঙ্গে ধোনির মতো ক্রিকেটারের জুতোয় পা গলানোর বিষয়টাও মাথায় এসেছিল। প্রাথমিক ভাবে শুধু ভেবেছিলাম, দায়িত্ব পেলে দলের এত দিনের সংস্কৃতিকে বজায় রাখার চেষ্টা করব।”

আরও পড়ুন- মাঠেই মেজাজ হারালেন রোনাল্ডো, বিপক্ষ ফুটবলারের বুকে চালান কনুই, ভাইরাল ভিডিও

Related articles

কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

মালদহে বিচারকদের ঘেরাওকাণ্ডে (Kaliachak Violence) অশান্তি ছড়ানোর অভিযোগে মোথাবাড়ির আইএসএফ (Indian Secular Front) প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ (Shahjahan...

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা...

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...