Saturday, April 4, 2026

কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন জাদেজা

Date:

Share post:

গতকাল কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে বল হাতে দাপট দেখান চেন্নাইয়ের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বল হাতে নেন তিন উইকেট। ১৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ারদের উইকেট তোলেন জাদেজা। শুধু বোলিংয়ে নয়, তাঁর বিশ্বস্ত হাতে জমা পড়ে কলকাতার দুজন ব্যাটারের ক্যাচও।আর এই সুবাদে নজির গড়েন সিএসকে অলরাউন্ডার। আইপিএলে ১০০টি ক্যাচ নিলেন জাদেজা।

আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র ক্রিকেটার যাঁর একই সঙ্গে ১০০০-র বেশি রান, ১০০ উইকেট আর ১০০ ক্যাচ রয়েছে। টুর্নামেন্টে সর্বাধিক ক্যাচ ধরার তালিকায় জাদেজার সামনে রয়েছেন মাত্র চারজন। শীর্ষে রয়েছেন বিরাট কোহলি । যিনি এখনও পর্যন্ত নিয়েছেন ১১০ টি ক্যাচ। দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। যিনি নিয়েছেন ১০৯। তৃতীয় স্থানে রয়েছেন পোলার্ড। আইপিএলে ১০৩টি ক্যাচ নিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের আরও এক ক্রিকেটার রোহিত শর্মা আইপিএলে নিয়েছেন ১০০টি ক্যাচ। এই তালিকায় এবার ঢুকে পড়লেন জাদেজা।

এদিকে ১০০টি ক্যাচ যে নজির গড়েছেন জাড্ডু, আএ তিনি জানতেনও না । ম্যাচ শেষে এই নিয়ে তিনি বলেন, “আমি নিজের ক্যাচের হিসেব রাখি না। রেকর্ডের কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।“

আরও পড়ুন- ‘পিচের চরিত্র বুঝতে পারিনি’, চেন্নাইয়ের কাছে ম্যাচ হেরে বললেন শ্রেয়স

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...